Skip to main content

URP (Urban and Regional Planning) Subject Review:

URP (Urban and Regional Planning)

হয়তো এখনো বাংলাদেশের মানুষের কাছে ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, সিভিল,কিংবা মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর মতো খুব বেশি পরিচিতি পায় নি । আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ পেয়েছি যারা কিছু না জেনেই দাঁত মুখ খিঁচিয়ে, ভুরু নাচিয়ে,বিশাল ধরণের একটা প্রশ্নবোধক তৈরি করে তাকায়...... “এইডা আবার কী !”আসুন একটু দেখে নেই URP সাবজেক্টটি কি,এখানে আসলে কি পড়ানো হয় আর কেনই বা সাবজেক্টটি পড়ানো হয় ।।

URP - Urban and Regional Planning, বাংলায় নগর ও অঞ্চল পরিকল্পনা । নাম থেকেই বুঝা যাচ্ছে যে কোন নগরের সামগ্রিক পরিকল্পনা করাই এই সাবজেক্টের কাজ । সাধারণত যেকোনো স্থাপনার নকশা করে স্থপতিরা, আরসেটি নির্মাণের বিভিন্ন দিক তদারক করা পুরকৌশলের কাজ । কিন্তু সামগ্রিকভাবে একটি নগরের ডিজাইন করা থেকে শুরু করে একটি পরিকল্পিত নগর গড়ে তুলার জন্যে ঐসব স্থাপনার ভুমিকা কতটুকু বা ঐসব স্থাপনার আদৌ কোন প্রয়োজন আছে কিনা বা উন্নয়নের ক্ষেত্রে একটি নগরের এবং নাগরিকদের কি কি দরকার, সেখানে বসবাসরত জীববৈচিত্র্য এর কোন ক্ষতি হবে কিনা সেটা দেখাশুনা করাই হল নগর ও অঞ্চল পরিকল্পনাবিদদের কাজ । একটি সাধারন বিষয় চিন্তা কর, , “এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেখানে স্থাপনা শুরু হয় সেখানেই স্থাপনা বাড়তেই থাকে ( যেমন-ঢাকা ); আবার যেখানে স্থাপনা নাই সেখানে তেমন কিছুই গড়ে উঠে না (যেমন- রাজশাহী বা অন্য যেকোন শহর) । যার ফলে সামান্য কোন দরকারেও আমাদের ঢাকায় যেতে হয় । কিন্তু যদি স্থাপনাগুলা ডিসেন্ট্রালাইজড করা হয় তাহলে কিন্তু এই সমস্যা গুলা অনেকাংশে কমানো সম্ভব”, URP তে পড়ে তুমি এই বিষয়গুলা সম্পর্কে সঠিক ধারনা পাবে । আর এ উদ্দেশ্যেই উন্নত বিশ্বের বিভিন্ন দেশের মত পরিকল্পনা বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য বর্তমানে আমাদের দেশেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা বিষয়ে অধিকতর উন্নত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে URP সাবজেক্টটি পড়ানো হয়ে থাকে । কি কি পড়ানো হয় এই সাবজেক্টে?? নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়টি মূলত পূরকৌশল, স্থাপত্য বিদ্যার সংমিশ্রণ ।পুরকৌশল এর প্রাথমিক কিছু কোর্স করানো হয়। পাশাপাশি স্থাপত্যবিদ্যা নিয়েও বেশ ঘাটাঘাটি করতে হয় । এছাড়া পরিকল্পনা বিষয়ক নিজস্ব কিছু কোর্স তো আছেই ।পরিকল্পনা বিষয়ক কোর্স গুলোর উল্লেখযোগ্য হলঃ~ Site and Area Planning ~ Natural hazards & Disaster Management ~ Land Development and Management ~ Planning of Utility & Municipal Services ~ Planning of Tourism & Recreational Facilities ~ Environmental Planning & Management ~ Traffic & Transportation Studio ~ Transportation Policy & Planning ~ Rural Development Planning ~ GIS & Remote Sensing ~ Political Science & Local Government ~ Landscape Planning Design ~ Housing & Real Estate Development এছাড়াও পুরকৌশলের কিছু কোর্সও পড়ানো হয়, , এর মধ্যে উল্লেখযোগ্য হল,~ Basic Environmental Engineering ~ Elements of Civil Engineering Structures ~ Water Resource Planning

এছাড়াও মেকানিক্স, প্রোগ্রামিং এবং স্থপত্য বিদ্যার কিছু মৌলিক কোর্সও করানো হয় । এছাড়াও গ্রাফিক্সের কিছু সফটওয়্যার, জী আই এস এসব সম্পর্কে বিষধ ধারণা দেয়া হয় ।।সিলেবাস (রুয়েট) লিংকঃ http://goo.gl/gLFMoT

এখন_আসি_কোটি_টাকার_­ প্রশ্নেঃ চাকরীর বাজারে এ সাবজেক্টের মুল্য কতটুকু?? চাকরির বাজারেও এ সাবজেক্টের যথেষ্ট চাহিদা রয়েছে যা দিন দিন বাড়ছেই ।সাবজেক্টটি পড়ানো হচ্ছে বর্তমানে বুয়েটে (৩০), কুয়েটে (৬০), রুয়েটে (৩০), চুয়েটে (৩০),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (৫০), খুলনা বিশ্ববিদ্যালয়ে (৪২) এবং ভিন্ন নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয় ।অর্থাৎ এই সাবজেক্ট থেকে প্রতিবছর পাশ করে বেড়াচ্ছে প্রায় ৩০০ জন এরও কম গ্র্যাজুয়েট যা চাকরীর বাজারে নিশ্চিতভাবেই তোমাকে বাড়তি সুবিধা দিবে । এখন আসো দেখি, তুমি কোন কোন সেক্টরে চাকরি করে “চাকরি নাই” কথা টা ভুল প্রমানিত করতে পারো

চাকরীর_ক্ষেত্রঃ সরকারী চাকরীর ক্ষেত্রে উল্লেখযোগ্য হল,রাজধানি উন্নয়ন কতৃপক্ষ(রাজউক), এলজিইডি, এলজিআরডি, গণপূর্ত অধিদপ্তর, দেশের সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা,পরিকল্পনা কমিশনে নগর পরিকল্পনাবিদের আসনে আসীনহতে পারবে । UNDP, UNICEF, UNESCO এর অধিনে আয়োজিত বিভিন্ন প্রজেক্টেও পরিকল্পনা বিদদের চাহিদা ভালই । দেশেরপ্রতিটি কন্সট্রাকশন ফার্ম ও কন্সাল্টেন্সী ফার্মে স্বীকৃত পরিকল্পনাবিদ থাকাটা এখন বাধ্যতামূলক । আর বিভিন্ন রিয়েল ষ্টেট কোম্পানি, এনজিও, বেসরকারি সংস্থাতেও রয়েছে কাজের প্রচুর সুযোগ ।এছাড়া পরিকল্পনা বিষয়ক বিভিন্ন সফটওয়্যার বিশেষ করে GIS (geographic information system) এর ব্যাবহারে দক্ষ হতে পারলে জীবনে কখনই থেমে থাকতে হবে না, GIS এর প্রয়োগবিধিতে দক্ষ হতে পারলে আবহাওয়া অধিদপ্তর, কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তর অনেক জায়গাতেই কাজ করা সম্ভব । এমনকি, ট্রান্সপর্টেশনের ক্ষেত্রেও এখন প্ল্যানার এর ব্যাপক চাহিদা সৃষ্টি হচ্ছে । এছাড়া যে কেউ চাইলেই প্রকৌশলীদের সাথে কারিগরি দিকেও কাজ করতে পারে ।আর দেশের বাইরে এই সাবজেক্টের চাহিদা তো রীতিমত আকাশচুম্বী, ,উন্নত বিশ্বে নগর থেকে শুরু করে সকল স্থাপনাই সুপরিকল্পিত ভাবে গড়ে উঠে, আর তাই উন্নত দেশগুলোতে এই সাবজেক্টের চাহিদা মনে হয়না নতুন করে বর্ণনা করার দরকার আছে ।তবে, শর্ত প্রযোজ্য, , তোমাকে অবশ্যই অবশ্যই এগুলার যোগ্য হতে হবে । শুধু পাশ করে বের হলেই যে তোমাকে আমাকে ডেকে দেশে কিংবা বিদেশে নিয়ে গিয়ে চাকরি দিবে, এইটা ভাবার কোন নাই

উচ্চশিক্ষাঃ উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে । কেউ চাইলেই পরিকল্পনা বিষয়ক বিভিন্ন শাখায় উচ্চ শিক্ষা নিতে পারবে । আবার চাইলে পুরকৌশল এবং স্থাপত্য বিদ্যার বিভিন্ন শাখায়ও উচ্চ শিক্ষা নিতে পারবে । এ বিষয়ে মাস্টার্স এবং পিএইচডি করার ক্ষেত্রে ফান্ডিংও বেশ ভালো পাওয়া যায় । গত বছরের কিছু বৃত্তি লিংকঃ 1. http://goo.gl/n2dNh0 2. http://goo.gl/3cLI9l ইউ আর পি তে পড়লে নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দটি লাগানো যায়না বলে অনেককেই ব্যাথিতহতে দেখা যায় । আসলে এসব কোন ব্যাপার নয় । এখানে যেহেতুপুরকৌশলের কিছু কোর্সের পাশাপাশি মেকানিক্স, প্রোগ্রামিং, স্থপত্যবিদ্যার কিছু কোর্সও করানো হয় তাই স্বাভাবিক ভাবেই ইঞ্জিনিয়ারিং এর স্বাদ ভালভাবেই পাওয়া যায় । আর তাছাড়া নামের পাশে প্ল্যানার শব্দটি লাগানোও কিন্তু অনেক সন্মানের ।।সবশেষে বলব, ,যারা কারিগরি এবং ক্রিয়েটিভ শিক্ষার অদ্ভুত এক মেলবন্ধনে নিজেকে বাধতে চাও,নিজের নিজস্বতা প্রকাশ করতে চাও, বড় পরিসরে নিজেকে মেলে ধরতে চাও তারা নগর ও অঞ্চল পরিকল্পনাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেচে নিতেই পারো । শুধু এতটুকুই বলব, , তোমার ভবিষ্যৎ ভালই হবে, কখনও থেমে থাকতে হবে না ।।

Comments

আরও দেখুন

লোহার জাহাজ ভাসে কেন ?

লোহার জাহাজ ভাসে কেন ? যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের চেয়ে বেশী হলে বস্তুটি তরলে ডুবে  যাবে এবং বস্তুর ওজনের চেয়ে বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজন বেশী হলে বস্তুটি তরলে ভেসে থাকবে। তাহলে লোহার টুকরা পানিতে ভাসবে না কেননা লোহার টুকরা দ্বারা অপসারিত পানির ওজন লোহার টুকরার চেয়ে অনেক কম। লোহার জাহাজের ভিতরটা ফাঁপা বলে জাহাজ যে আয়তনের পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশী। তাই লোহার জাহাজ পানিতে ভাসে।     

ইসলামে তালাকের নিয়ম কি মেয়েদের জন্য ক্ষতিকর?

 না, ইসলামে তালাকের নিয়ম মেয়েদের জন্য ক্ষতিকর নয়, বরং এটি উভয় লিঙ্গের জন্য, বিশেষ করে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার একটি ব্যবস্থা। ইসলামে তালাক এমন একটি চূড়ান্ত পদক্ষেপ যা কেবলমাত্র অপরিহার্য পরিস্থিতিতেই অনুমোদিত। ইসলামে বিবাহ একটি পবিত্র বন্ধন এবং তা টিকিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে। তালাককে "আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল" বলে অভিহিত করা হয়েছে। ইসলামে তালাকের বিধান নারীদের প্রতি কোনো প্রকার বৈষম্যমূলক নয়, বরং তাদের কিছু বিশেষ অধিকারও রয়েছে। যেমন: খুলা: যদি একজন স্ত্রী তার স্বামীর সাথে থাকতে না চান এবং সম্পর্কের মধ্যে অসন্তুষ্ট থাকেন, তাহলে তিনি 'খুলা'-এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন। এক্ষেত্রে তিনি স্বামীকে তার প্রদত্ত মোহর ফিরিয়ে দিতে পারেন বা অন্য কোনো শর্তে বিবাহ বিচ্ছেদ করতে পারেন। এটি নারীর স্বেচ্ছায় বিবাহ বন্ধন থেকে বেরিয়ে আসার একটি উপায়। কোর্ট বা সালিশের মাধ্যমে তালাক: যদি স্বামী তালাক দিতে রাজি না হয় বা স্ত্রীর উপর অবিচার করে, তবে স্ত্রী শরীয়াহ আদালত বা সালিশ বোর্ডের মাধ্যমে তালাক দাবি করতে পা...

তাহাজ্জুদের সিজদায় পড়ার বিশেষ দোয়া

 সিজদা হলো আল্লাহর সাথে বান্দার সবচেয়ে নিকটবর্তী হওয়ার মুহূর্ত। আর তাহাজ্জুদের সিজদা হলো সেই নৈকট্যের গভীরতম পর্যায়। যখন রাতের নিস্তব্ধতায় весь পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন একজন মুমিন তার প্রভুর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। এই অন্তরঙ্গ মুহূর্তে কী বলে আল্লাহর কাছে প্রার্থনা করলে তা সবচেয়ে সুন্দর হয়? চলুন, আমরা হাদিসের পাতা থেকে জেনে নিই এমন একটি বিশেষ দোয়া সম্পর্কে, যা স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর তাহাজ্জুদের সিজদায় পাঠ করতেন। সেই রাতের ঘটনা: আয়েশা (রা.) যা দেখলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) এই দোয়াটির প্রেক্ষাপট বর্ণনা করেছেন। হাদিসটি পড়লে সেই মুহূর্তের পবিত্রতা এবং রাসূল (সা.)-এর বিনয় অন্তরে অনুভূত হয়। তিনি বলেন, একদিন রাতে আমি ঘুম থেকে জেগে রাসূল (সা.)-কে বিছানায় পেলাম না। আমি ভাবলাম, তিনি হয়তো অন্য কোনো স্ত্রীর কক্ষে গিয়েছেন। আমি তাঁকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার হাত তাঁর দুই পায়ের ওপর পড়ল। তিনি তখন সিজদারত ছিলেন এবং তাঁর পা দুটি খাড়া ছিল। সেই অবস্থায় তিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করছিলেন। (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৯৩; সহিহ ...

কেন তাহাজ্জুদ পড়বেন? জেনে নিন এর ৭টি অসামান্য গুরুত্ব ও ফজিলত

 গভীর রাতের নিস্তব্ধতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন আপনার সামনে খুলে যায় আল্লাহর নৈকট্য লাভের এক গোপন দরজা। সেই দরজার নাম ‘সালাতুত তাহাজ্জুদ’। এটি কেবল একটি নফল নামাজ নয়, বরং এটি মহান রবের সাথে একান্তে কথোপকথন, নিজের চাওয়া-পাওয়া তুলে ধরার এবং আত্মিক শক্তি অর্জনের এক বিশেষ মুহূর্ত। অনেকেই জানেন তাহাজ্জুদ পড়া অনেক সওয়াবের কাজ, কিন্তু এর গভীরে কী কী রহস্য ও গুরুত্ব লুকিয়ে আছে? চলুন, জেনে নিই এমন ৭টি কারণ যা আপনাকে তাহাজ্জুদ আদায়ে অনুপ্রাণিত করবে। ১. আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের সুযোগ দিনের ব্যস্ততায় আমাদের মন নানা দিকে বিক্ষিপ্ত থাকে। কিন্তু রাতের নিস্তব্ধতায় মন থাকে স্থির। এই সময়ে আল্লাহ তাঁর বান্দাদের সবচেয়ে কাছে চলে আসেন। এটি শুধু কোনো আধ্যাত্মিক ধারণা নয়, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন: কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে তা দান করব? কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব?” (সহিহ বুখারি ও মুসলিম) ভা...

মেয়েদের কি বাইরে কাজ করার অনুমতি আছে?

 হ্যাঁ, ইসলামে মেয়েদের বাইরে কাজ করার অনুমতি আছে, তবে কিছু শর্তসাপেক্ষে। ইসলামে নারীর প্রধান দায়িত্ব তার পরিবার ও সন্তানের প্রতি, তবে এর অর্থ এই নয় যে তারা বাইরের যেকোনো কাজ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। কুরআন বা সুন্নাহতে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যা নারীকে ঘর থেকে বের হয়ে কাজ করা থেকে বিরত রাখে। বরং, প্রয়োজনের তাগিদে বা সমাজের কল্যাণে নারীরা কাজ করতে পারেন। এর প্রথম ও প্রধান শর্ত হলো, কাজের পরিবেশ ইসলামিক শরীয়াহ অনুযায়ী হতে হবে। অর্থাৎ, কর্মক্ষেত্রে পর্দা বজায় রাখতে হবে এবং বেপর্দা অবস্থায় পুরুষদের সাথে অবাধ মেলামেশা থেকে বিরত থাকতে হবে। নারী যখন বাইরে কাজ করেন, তখন তাকে অবশ্যই শালীন পোশাক পরিধান করতে হবে এবং এমনভাবে চলাফেরা করতে হবে যাতে ফিতনার সৃষ্টি না হয়। কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা বা হাসি-ঠাট্টা করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, কাজটি অবশ্যই হালাল হতে হবে। সুদভিত্তিক কোনো কাজ, মদ বা শূকরের মাংস সম্পর্কিত কোনো কাজ, অথবা এমন কোনো কাজ যা ইসলামের মৌলিক নীতির পরিপন্থী, তা নারীদের জন্য জায়েজ নয়। তৃতীয়ত, পরিবারের অধিকার ও দায়িত্ব যেন ক্...