Skip to main content

Posts

Showing posts with the label chemistry

ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়? ঘূর্ণিঝড়ের নামকরণ যেমন, ফণি, ফেথাই, তিতলি ইত্যাদি কীভাবে করা হয়?

ঘূর্ণিঝড়ের সৃষ্টি বিষুবীয় অঞ্চলে আর্দ্র এবং উষ্ণ হাওয়া মহাসাগরের পৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে থাকে। এভাবে উষ্ণ হাওয়া উপরের দিকে ওঠার ফলে এটি মহাসাগরীয় পৃষ্ঠে একটি কম বায়ুচাপের একটি এলাকা সৃষ্টি করে। তখন চারপাশ থেকে তুলনামূলক উচ্চ বায়ুচাপ বিশিষ্ট বাতাস সেই কম বায়ুচাপের এলাকায় প্রবেশ করে এবং সেটিও আর্দ্র এবং উষ্ণ হতে থাকে। আগের মত এরাও উষ্ণতার জন্য উপরে উঠতে থাকে। এভাবে একটি চক্রের সৃষ্টি হয়। এই উষ্ণ বাতাস উপরে উঠে ঠান্ডা হওয়ার ফলে বাতাসে পানির অণুগুলো জমাট বেঁধে মেঘের তৈরী করে। ক্রমাগত এই উষ্ণ এবং আর্দ্র বাতাসের উপরে ওঠার কারণে একটি পাকের সৃষ্টি হয়। এই পাক তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরও শক্তি সঞ্চয় করতে থাকে। এ ক্ষেত্রে এর জ্বালানী হিসেবে কাজ করে মহাসাগরের উষ্ণ এবং আর্দ্র বাতাস। (আরও সঠিকভাবে বলতে গেলে মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা। কারণ তাপমাত্রার ফলেই বাতাস উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়।) ঠিক এই কারণেই এদেরকে বিষুব অঞ্চলে হতে দেখা যায়। পাকের ঘূর্ণনগতি বাড়ার সাথে সাথে ঝড়টির কেন্দ্রে একটি 'চোখ' উৎপন্ন হয়। যেহেতু এরকম ঝড়ের জ্বালানী আসে সাগরপৃষ্ঠের তাপমাত্রা থেকে,...

পাহাড়ের মাথায় বরফ জমে কেন ?

পাহাড়ের মাথায় বরফ জমে কেন? কারণটা খুব সোজা। অনেক উঁচুতে বাতাস এত ঠান্ডা যে বাতাসের জলীয়বাষ্প জমে বরফ না হয়ে পারে না। কিন্তু আমরা জানি, মাটি থেকে গরম বাতাস উঁচুতে উঠে যায়। তাহলে তো ওপরের আবহাওয়া গরম থাকার কথা। তা হয় না কেন? এর কারণ বোঝার জন্য প্রথমে আমরা দেখব তাপ আসে কোথা থেকে। তাপ আসে সূর্য থেকে। সূর্যরশ্মি যখন বাতাসের মধ্য দিয়ে পৃথিবীতে আসে, তখন কিন্তু বাতাস গরম হয় না। মাটি, নদী, সমুদ্র, গাছপালা, ঘরবাড়িতে সূর্যের আলো পড়লে ওগুলো তপ্ত হয়ে ওঠে। এই তাপ পরিবহন, পরিচলন ও বিকিরণের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের বাতাস সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে, ওপরের দিকের বাতাস কম গরম হয়। যেমন, চুলার আগুনের তাপ চুলার সবচেয়ে কাছে বেশি অনুভূত হয়, যত দূরে যাওয়া যায়, তাপ তত কম। সে জন্যই উঁচু পাহাড়ের চূড়ায় তাপ কম। অন্যদিকে ভূপৃষ্ঠ-সংলগ্ন যে গরম বাতাস ওপরের দিকে উঠে যায়, তা কিন্তু উঠতে উঠতেই ঠান্ডা হয়ে যায়। কারণ, ওপরের দিকে বায়ুমণ্ডলের চাপ কম। কম চাপে বাতাসের আয়তন প্রসারিত হয়, আর এই প্রসারণের সময় বাতাস ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার মাত্রা এতই বেশি যে মাত্র ১০ হাজার ফুট (তিন হাজার মিটার) ওপরে সব ...

খর পানি ও মৃদু পানি কাকে বলে? পানির খরতার কারণ কী এবং কিভাবে দূর করা যায়?

খর পানি ও মৃদু পানি কাকে বলে? পানির খরতার কারণ কী এবং কিভাবে দূর করা যায়? খরপানি :  যে পানিতে সহজেই সাবানের ফেনা হয় না তাকে  খরপানি বলে। মৃদুপানি :  যে পানিতে সহজেই সাবানের ফেনা হয় তাকে  মৃদুপানি  বলে। পানির খরতা :   পানির যে ধর্মের জন্য সাবান ব্যবহার করলেও  ফেনা উৎপন্ন হয় না তাকে পানির খরতা বলে। পানির খরতার কারণ :  পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের  বাই-কার্বনেট, সালফেট, ক্লোরাইড ইত্যাদি মিশ্রিত থাকলে পানি  খর হয়। পানির খরতা দুই প্রকার। যথা: ক. স্থায়ী খরতা খ. অস্থায়ী  খরতা। ক. স্থায়ী খরতা :  পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের  সালফেট ও ক্লোরাইড মিশ্রিত থাকলে পানির স্থায়ী খরতা হয়। খ. অস্থায়ী খরতা :  পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের  বাই-কার্বনেট মিশ্রিত থাকলে পানির অস্থায়ী খরতা হয়। খরতা দূর করার উপায়ঃ ক. স্থায়ী খরতা :   সাবান ও সোডা প্রয়োগ করে এবং পারমুটিট  পদ্ধতিতে পানির স্থায়ী খরতা দূর করা যায়। খ. অস্থায়ী খরতা :  ফুটিয়ে (এবং ক্লার্ক পদ্ধতিতে) চুন প্রয়োগ  করে পানির অস্থায়ী খরতা দূর করা য...

পুকুর বা হ্রদের উপরের পানির স্তর বরফে পরিণত হলেও কেন নিচের পানি বরফে জমে যায় না?

পুকুর বা হ্রদের উপরের পানির স্তর বরফে পরিণত হলেও কেন নিচের পানি বরফে জমে যায় না? দুটো বিষয় জানা জরুরি। এক পদার্থের গাঠনিক অবস্থা। পদার্থ ৩ অবস্থায় থাকতে পারে। কঠিন, তরল আর বায়বীয়। পদার্থের অণুসমূহের গতিশক্তি বেশি হলে আর মধ্যকার দূরত্ব বেশি হলে পদার্থ বায়বীয় অবস্থায় থাকে। দূরত্ব কম আর গতিশক্তি মধ্যম হলে তরল আর অণুগুলো একদম কাছাকাছি থেকে স্পন্দনশীল অবস্থায় থাকলে কঠিন অবস্থার সৃষ্টি হয়। দ্বিতীয়ত পদার্থের ঘনত্ব। ঘনত্ব হচ্ছে একক আয়তনে বস্তুর ভর। কোন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের থেকে বেশি হলে তা পানিতে ডুবে যায়, আর কম হলে পানিতে ভাসতে থাকে। প্রায় প্রত্যেক পদার্থ কঠিন অবস্থা থেকে তরলে রূপান্তরিত হলে তার ঘনত্ব বাড়ে, কিন্তু পানির ঘনত্ব যায় কমে। কারণ কী? কারণ বরফ হচ্ছে ক্রিস্টাল, এর একটি আদর্শ জ্যামিতিক কাঠামো আছে যেখানে অণুসমূহের মধ্যে বেশ ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গার মানে হচ্ছে এর আয়তন বেশি, ঘনত্ব যায় কমে, তাই বরফ পানিতে ভাসে! পুকুর বা হ্রদের পানি অপেক্ষা তার চারপাশের বাতাস দ্রুত তাপ হারায়। এর ফলে দিনশেষে কোন সুইমিং পুল বেশ গরম মনে হয়। সন্ধ্যার পর থেকে বাতাস তাপ হারাতে শুরু করলেও, পানি অত সহজে ...

ভূপৃষ্ঠে বায়ুর চাপ কত? উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ বাড়ে কেন?

আপনি যদি কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন সেখানে ওপরের দিকে সমতলের তুলনায় ঠাণ্ডা। আবার যদি প্লেনে চড়ে থাকেন, দেখবেন যে ওরাএরকম কিছু বলছে, “আমরা এখন ৪০ হাজার ফুট উচ্চতায় এবং বাইরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস”। বড় বড় পর্বতের ছবিতে তো চূড়ায় সাদা বরফই দেখি। এর মানে হলো উচ্চতার সাথে সাথে বাতাসের তাপমাত্রা কমে। কিন্তু কেন? প্লেনের ব্যাপারটা ধরুন – আমরা না তখন ভূপৃষ্ঠের চেয়ে ৪০ হাজার ফুট সূর্যের কাছাকাছি আছি? পৃথিবী পৃষ্ঠের গরম বাতাস না ওপরে ওঠে? তারপরেও উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কমে কেন? আচ্ছা, এই বিষয়টার ব্যাখ্যার আগে প্রতিদিনকার একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা এরোসল ক্যান (ডিওড্রেন্ট বা পারফিউম) থেকে যখন স্প্রে করি, খেয়াল করেছেন যে স্প্রে-টা ঠাণ্ডা লাগে? ক্যান এর মধ্যে বাতাস ঠাণ্ডা, তা কিন্তু নয়। ক্যান যেহেতু রুমের তাপমাত্রায় আছে, এর মধ্যের বাতাসের তাপমাত্রাও রুমের তাপমাত্রাতেই থাকে। স্প্রে ঠাণ্ডা লাগে কারণ ক্যান এর মধ্যে বেশি চাপে থাকা গ্যাস বাইরের তুলনামূলক কম চাপের পরিবেশে আসে। এর মানে গ্যাস সম্প্রসারিত হয়। ফলে গ্যাসের যে তাপ শক্তি ছিলো, তা অপেক্ষাকৃত বড়...

রসায়নের কিছু মজার তথ্য

রসায়নের কিছু মজার তথ্য রসায়ন অনেকের কাছে সহজবোধ্য না হলেও এটি কিন্তু যথেস্ট মজার একটি বিষয়। রসায়ন মানেই অনেক মজা। এর আগে রসায়নের বেশ কিছু মজা র বিষয় নিয়ে পোস্ট করেছি। যথারীতি আজকেও থাকছে রসায়নে র কিছু মজা। চলুন দেখি আজকের মজা গুলো কি ! ১.  আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসে পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্ছেন      , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ? ২.  আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!! ৩.  সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে। ৪.  অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের। ৫.  হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয় । ৬.  পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে। ৭.  বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আ...

রসায়নের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

রসায়নের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ধাতুসমূহ মনে রাখার উপায় (Metals) 1) মুদ্রাধাতু :➟ অকাজ (Au, Cu, Ag) 2) অপধাতু :➟ জি বিয়াই সিগগির আসেন সাবধানে টুলে বসেন। (Ge, Bi, Si, As, Sb, Te, B) 3) চুম্বক ধাতু :➟ ফেল করি নাই, রুহুল রহিম ফালালে পেটাবো (Fe, Co, Ni, Ru, Rh, Pd, Pt) 4) অভিজাত ধাতু : আজ সোনা পাবে (Ag, Au, Pt) 5) নিকৃষ্ট ধাতু :➟ লতা (লোহা Fe, তামা Cu) 6) নরম ধাতু :➟ পাবে না কে কে (Pb, Na, K, Ca) 7) উদায়ী ধাতু :➟ জন কেডি মার্কারিকে চিনে (Zn, Cd, Hg, Cn) ধাতব ও অধাতব রসায়ন (Metallic & Non Metallic Chemistry) ------------------------------------------------------------- 8) সবচেয়ে হালকা ধাতু ➟ লিথিয়াম 9) সবচেয়ে সক্রিয় ধাতু ➟ পটাসিয়াম 10) সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম 11) সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক 12) সবচেয়ে ভারী তরল পদার্থ ➟ পারদ ও সিজিয়াম 13) স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু ➟ পারদ 14) গলনাংক সবচেয়ে কম যে ধাতুর ➟ পারদ 15) সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু ➟ লোহা 16) প্রকৃতিতি সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু ➟ এলুমিনিয়াম 17) যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ➟অ্যান্টিমনি 18) সবচেয়ে দ্রুত ক্ষয় প্রাপ...

লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন

লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন   পরীক্ষার উপকরণ, কার্যপদ্ধতি এবং কেন বিদ্যুৎ উৎপন্ন হয় তার কারন ধারাবাহিকভাবে বলা হবে।   উপকরণ  : তামার পাত বা মোটা তামার তার। দস্তার পাত বা নতুন ঢেউটিন কেটে পাত বানিয়ে নেয়া। রসালো লেবু। ছুরি বা কাটার। বৈদ্যুতিক তার। টর্চ লাইট বাল্ব। কার্যপদ্ধতি  : প্রথমে মোটা তামার তার ও ঢেউটিনের পাতকে ভালভাবে পরিস্কার করে নাও। এরপর একটি লেবু নিয়ে লেবুর এক প্রান্তে মোটা তামার তার ও অন্য প্রান্তে টিনের পাত ভালোভাবে গভীরে প্রবেশ করাও। এখন বৈদ্যুতিক তার মোটা তামার তারের সাথে ও আরেকটি তার টিনের পাতের সাথে যুক্ত করো। এখানে তামার পাত ধনাত্মক ও টিনের ঋণাত্মক প্রান্ত হিসেবে বিবেচিত হবে। এখন বৈদ্যুতিক তারের প্রান্ত দুটিকে বাল্বের সাথে যুক্ত করো। এক্ষেত্রে বাল্ব নাও জ্বলতে পারে কারন এতে খুব অল্প পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার সমান আকারের চারটি লেবু নাও বা একটি লেবুকে কেটে চারটি ভাগ করে নাও এবং প্রত্যেকটির সাথে দুই প্রান্তে তামা ও টিনের পাত যুক্ত করো। এখন একটি লেবুর তামার পাতের সাথে অন্য লেবুর টিনের পাত বৈদ্যুতিক তারের মাধ্যমে যুক্ত ...

রসায়নের মজার এক্সপেরিমেন্ট

রসায়নের  মজার এক্সপেরিমেন্ট ( রঙিন দুধ ) এক বাটি দুধের মাঝে কয়েক ফোঁটা রঙ ফেলে দিলে কী হবে? কী আর হবে, রঙটা ছড়িয়ে যাবে। আচ্ছা,যদি রঙটা ছড়িয়ে না গিয়ে বরং সুন্দর একটা মোজাইকের মতন নকশা তৈরি করে? এক বাটি দুধের মাঝে আপনি একের পর এক রঙ দিয়ে যাচ্ছেন,আর আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে অপূর্ব একটি নকশা। কী চমৎকার তাই না? বলাই বাহুল্য পুরোটাই হচ্ছে বিজ্ঞানের খেলা। বিজ্ঞান মানেই কি কেবল ভারী ভারী বইয়ের মাঝে থাকা দুর্বোধ্য সব নিয়মনীতি? নাকি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা মানেই শুধু ফিটফাট ল্যাব্রেটরি আর বোতলে বোতলে ভরা সব রাসায়নিক? কোনটাই নয়! একদম সাধারণ কিছু উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন মজাদার একেকটি বৈজ্ঞানিক পরীক্ষা। আর এই কাজ টি করার জন্য কোনও ল্যাব্রেটরি প্রয়োজন হবে না, আপনার নিজের রান্নাঘরটিই যথেষ্ট! আসুন, আজ দেখে নেওয়া যাক দুধ দিয়ে মজাদার একটি ম্যাজিক। উপকরণ একটা বাটি ভালো মানের ফুড কালার (বেশ কয়েকটা রঙ থাকলে ভালো হয়) এক কাপ খাঁটি দুধ (পূর্ণ ননীযুক্ত) বাসনপত্র মাজার তরল সাবান কিভাবে করবোঃ ১) দুধটুকু বাটিতে ঢেলে নিতে হবে। খুব বেশি লাগবে না, বাটিতে দুধের একটা স্তর থাকলেই চলবে। ২) এবা...

রাবার টানলে লম্বা হয় কেন?

রাবার টানলে লম্বা হয় কেন? রাবার একটি পলিমার। অর্থাৎ, অণুগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করে। শিকলগুলো সাধারণ অবস্থায় গুটানো( সংকুচিত থাকে ) থাকে।  যখন রাবারের দুই প্রান্তে টান দেয়া হয় তখন অণুগুলো দুই দিক বরাবর সোজা টানটান অবস্থায় থাকে শক্ত দড়ির মতো। এ অবস্থার পর রাবার টানলে আর লম্বা হবে না, কিন্তু ছেড়ে দিলে আগের মতো অবস্থায় ফিরে যাবে। চেইনগুলোর মধ্যে স্থিতিস্থাপক বল বিদ্যমান থাকার ফলে ছেড়ে দিলে অণুুগলির শিকল আবার আগের মতো অবস্থায় ফিরে যায়। আবার পূর্বের মতো এলোমেলো সংকুচিতভাবে অবস্থান নেয়। অনেক পলিমার দ্রব্য শক্ত থাকে। কারণ তাদের অণুতে অসংখ্য পরমাণু থাকলেও সেগুলো এরকম পেঁচানো দড়ির মতো অবস্থান করে না। ফলে সেগুলো টানলেও লম্বা হয় না।   আরোও জানুন এবং জ্ঞানের পরিধি বাড়ান               এন্টিম্যাটার কী?   পানি বোতলে ভরে ফ্রিজে রাখলে তা ফেটে যাবার মত অবস্থা হয় কেন ?      

এন্টিম্যাটার কী?

এন্টিম্যাটার কী? কোনো পরমাণুর ভিতর ইলেক্ট্রন, প্রোটন যদি তাদের বিপরীত আধান ধারণ করে তাহলে তাদের এন্টি পার্টিকেল বলে। এরকম এন্টি পার্টিকেল দিয়ে তৈরি পদার্থের নাম এন্টিম্যাটার। সাধারণ অবস্থায় ইলেক্ট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ হলেও এন্টিম্যাটারে এদের চার্জ হবে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ। অর্থাৎ পুরোপুরি বিপরীত।   এন্টিহাইড্রোজেন পরমাণুটি যদি সাধারণ হাইড্রোজেন পরমাণুর সংস্পর্শে আসে তাহলে দুটিই ধ্বংস হয়ে যাবে। এই এন্টিম্যাটারকে বাংলাতে বলা হয় প্রতিপদার্থ। সাধারণ পদার্থ আর প্রতিপদার্থ পরস্পরের কাছাকাছি আসলে ব্যাপক বিস্ফোরণ ঘটবে এবং শক্তি উৎপন্ন হবে। আরোও জানুন এবং জ্ঞানের পরিধি বাড়ান    কোক এবং স্প্রাইটের রং আলাদা কেন?

কোক এবং স্প্রাইটের রং আলাদা কেন?

কোক এবং স্প্রাইটের রং আলাদা কেন? এর মূল কারন হচ্ছে ক্যারামেল। যদি কোকাকোলার বোতলের গায়ের ইনগ্রেডিয়েন্ডস বা উপাদানসমূহ পড়ে দেখা হয়, সেখানে লেখা থাকে :             ১. কার্বনেটেড পানি, ২. অধিক ফুক্ট্রোজ চিনিযুক্ত কর্ন সিরাপ, ৩. ক্যারামেল রং, ৪. প্রাকৃতিক ফ্লেভার, ৫. ক্যাফেইন ইত্যাদি। এছাড়া কোকাকোলায় লেখা এসব সাধারণ উপাদানের সঙ্গে তারা আরো কিছু গোপন ফর্মুলা মেশায়, যা তারা কখনো প্রকাশ করবে না। তবে সাধারণ চিন্তা ভাবনা থেকে ধরে নেয়া যায় যে, এ কালচে বাদামি রং এসেছে বাদামি রঙের ক্যারামেল মেশানোর ফলে। স্প্রাইটের বোতলের উপাদান পড়ে দেখলে দেখবে সেখানে ক্যারামেল মেশোনো হয়নি। এজন্য স্প্রাইটের রং স্বচ্ছ হয়। আরোও জানুন এবং জ্ঞানের পরিধি বাড়ান    স্কচটেপ ও আঠা লেগে থাকে কেন?

বাকমিনস্টার ফুলারিন কী?

বাকমিনস্টার ফুলারিন কী? বাকমিনস্টার ফুলারিন হলো ৬০টি কার্বন পরমাণু বিশিষ্ট এক বৃহদাকার অণু। এ অণু সম্পর্কে বলার মতো সব থেকে সুন্দর বিষয়টি হলো এটি দেখতে ফুটবলের মতো। দেখতে খুবই আকর্ষণীয় ও যেকোনো ফুটবলপ্রেমীর জন্য লোভনীয় বটে। তবে ফুটবলের সাথে একটা সূক্ষ্ম পার্থক্য হলো এই যে, এখানে ষড়ভুজের পাশাপাশি কিছু পঞ্চভুজও আছে। মোট বিশটি ষড়ভুজ ও বারোটি পঞ্চভুজ দিয়ে এ অনিন্দ্যসুন্দর অণুুটি গঠিত। প্রত্যেক ভুজের শীর্ষবিন্দুতে একটি করে কার্বন পরমাণু বিদ্যমান।             যদি মনে করেন এটি কেবল সৌন্দর্যের জন্যই বিখ্যাত তাহলে ভুল করবেন। শুধু সৌন্দর্য একে নোবেল পুরস্কার এনে দেয়নি। এটি প্রথম তৈরি করা হয় ১৯৮৬ সালে, আমেরিকার রাইস বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৬ সালে এর আবিষ্কারকগণ নোবেল পুরস্কার পান। এ অণুুর নামটি দেয়া হয় স্থপতি বাকমিনস্টার ফুলারের নামে। কারণ এটি দেখতে তার তৈরি করা একটি ডিজাইনের মতো। কিন্তু এটি আবিষ্কারে তার কোনো অবদান নেই। বিজ্ঞানীরা মূলত গবেষণা করেছিলেন বায়ুশূন্য অবস্থায় অতি উচ্চতাপে গ্রাফাইটের (কার্বনের আরেক রূপ) ধর্ম নিয়ে। কিন্তু তারা যখন এর উপর প্রায় ১০০০০ ডিগ্রি সেলসিয়...

আমরা কি সত্যিই কোন বস্তু স্পর্শ করতে পারি ?

আমরা কি সত্যিই কোন বস্তু স্পর্শ করতে পারি ?  ‘না’ আমরা পারি না। আমরা যখন  খুব জোরে  দু’টি আঙ্গুল  চাপ দিয়ে ধরি, অণু-পরমাণুর লেভেলে এরা  একটা আরেকটার সংস্পর্শে আসে না । এখানে কিছুটা ফাঁকা জায়গা থেকে যায়। একারণে এটা বলা যায় চেয়ারে বসলে  চেয়ারের পরমাণু আমাদের শরীরের পরমাণুকে একেবারে ছুঁয়ে ফেলতে পারে না।                    অর্থাৎ আমরা সত্যিই চেয়ারের উপর ভেসে থাকি। কিন্তু চেয়ার আর আমাদের মধ্যকার শূন্যস্থান এতই ছোট যে আমরা সেটা খালি চোখে দেখতে পারি না।  এর কারণ হচ্ছে চেয়ারের পরমাণুর চারদিকে যে ইলেক্ট্রন ঘুরতে থাকে এবং আমাদের দেহের পরমাণুর চারপাশের ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে।  এজন্যই খালি স্থানের তৈরি হয়।  যদিও সেই খালি জায়গা আমরা অনুভব করতে পারি না, তবে আমরা কিন্তু সেই বিকর্ষণ বলটা অনুভব করছি। বিকর্ষণ বলের জন্যই  শক্ত করে   পেন্সিল আঁকড়ে ধরলে   আঙ্গুলে ব্যথা পাওয়া যায় যদিও আসলে আমরা সেটা ছুঁইনি। আরও জানুন কেরোসিনের রং কি আসলেই নীল ?