ক্রিশ্চিয়ান বেল : ক্রিশ্চিয়ান বেল এটা অনেক বার করে দেখিয়েছেন। সেটা মেকআপ দিয়ে হোক কিংবা শারীরিক পরিবর্তন করে হোক। ভিন্ন সিনেমায় ভিন্ন লুকে ভিন্ন ওজনে তাকে বারবারই পাওয়া গিয়েছে। তিনি একমাত্র হলিউড অভিনেতা যাকে কখনো বাক্সবন্দী করা যায়নি।অ্যামেরিকান হাসল সিনেমায় ওজন ছিল বিরাশি কেজি, দা ম্যাশিনিস্টে সেটা হলো পঞ্চান্ন কেজি, ব্যাটম্যান বিগিন্সে আবার বেড়ে একাশি কেজিতে, রিসকিউ ডাউন সিনেমার জন্য করলেন একষট্টি, দ্যা ডার্ক নাইটে আবার পুনরায় একাশি করলেন, তার অস্কারজয়ী সিনেমার দ্যা ফাইটারের জন্য করলেন ছেষট্টি কেজি, আবার দ্যা ডার্ক নাইট রাইজেস করার জন্য সর্বোচ্চ নব্বই কেজি বানালেন! রাজকুমার রাও : বলিউড অভিনেতা রাজকুমার রাওকে একেবারে ভিন্ন ভাবে দেখা গিয়েছে রাবতা নামক চলচ্চিত্রে। সিনেমায় তাকে দেখে বুঝা যাচ্ছিল না তিনি যে রাজকুমার রাও। সত্যিই মেকআপ আর্টিস্ট তার হাতের কারিশমা ভালোভাবেই দেখিয়েছেন।রাজকুমার রাও বিশ্বাস করেন যে তার চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলতে একটু বেশি পরিশ্রম এর পথ অবলম্বন করতে হবে। প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা মেকাপের ক্লান্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলেন ...