Skip to main content

Posts

Showing posts with the label বাংলাদেশের ঐতিহ্য

ময়মনসিংহ জেলার পুরাকীর্তি গুলো

  মাথা ভাঙ্গা মঠঃ   ময়মনসিংহ সদরের অন্যতম প্রাচীন স্থাপনা কোতুয়ালী থানার পাশের শিব মন্দিরটি। থানা ঘাটের এই মন্দিরটি ‘মাথাভাঙ্গা মঠ' নামেও পরিচিত। এর চূড়া ১৮৮৫ ও ১৮৯৭ সালের ভূমিকম্পে ভেঙ্গে যাবার কারণে এটি মাথা ভাঙ্গা মঠ নামে পরিচিতি লাভ করে। এটিকে অষ্টাদশ শতকের স্থাপত্য বলে কেউ কেউ ধারণা করলেও এর নির্মাণ কালের তথ্য জানা যায়নি। ব্রাহ্ম উপাসনালয়ঃ   ১৮৫৪-এর পর গাঙ্গিনার পাড়ে স্থাপিত হয় ব্রাহ্মদের উপাসনালয়। পরে সেখানে স্থাপিত হয় ময়মনসিংহ ল' কলেজ। বর্তমানে মূল স্থাপনাটি ভেঙ্গে ফেলা হয়েছে। শশীলজঃ মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্তের বসতবাড়ি শশীলজ। নিজ পুত্র (ভাতিজা ও দত্তকপুত্র) শশীকান্ত আচার্য চৌধুরীর নামে ঊণবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়। বাড়িটি ছিল দ্বিতল ভবন। ১৮৯৭-এর ভূমিকম্পে দ্বিতল ভবনটি ভেঙ্গে যাবার পর বর্তমান বাড়িটি পুননির্মাণ করা হয়। দ্বিতল ভবনের সিঁড়িতে বিশেষ বাদ্যের ব্যবস্থা ছিল। সিঁড়িতে মানুষ চলাচল করলেই সুমধুর বাজনা বাজতো। জানা যায়, প্যারিস থেকে মহারাজা এক লক্ষ (মতান্তরে তিন লক্ষ) টাকা ব্যয়ে স্ফটিক সঙ্গীত বাক্সটি কিনে এনেছিলেন। দ্বিতল শশীলজ ধ্বসে যাব...

দয়াময়ী মন্দির

জামালপুর শহরের ০ পয়েন্টে অবস্থিত প্রাচীন মন্দিরটি  আনুমানিক ৩০০ বছর পূর্বে প্রাচীন রাজা শ্রী কৃষ্ণ ও তার পত্মি দয়াময়ি মন্দির প্রতিষ্ঠা করেন।  মন্দিরটি   প্রাচীন ও আধুনিক স্থাপত্য রীতির সংমিশ্রণে এ নির্মিত।  মন্দিরটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগীরা ও দর্শনার্থীগণ এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন।  প্রতিবছর অষ্টমী পূজা উপলক্ষ্যে এখানে প্রচুর লোক সমাগম হয়। এখানে হিন্দু সম্প্রদায়ের লোক জন প্রতিদিনই বিভিন্ন পূজা আচর্জণা করে থাকে এবং প্রতি বছর অস্টমী মেলার সময় বিভিন্ন দেবতার নামে মান্নত করা হয়। কিভাবে যাওয়া যায়: জামালপুর রেল স্ট্রেশন থেকে অটো যোগে ৫ টাকা এবং রিক্সা যোগে ১০ টাকায় যাওয়া যায়। রাজীব বাস স্ট্যান্ড থেকে অটো যোগে ৫ টাকা এবং রিক্সা যোগে ১০ টাকায় যাওয়া যায়।