ইসলামে প্রতিটি ফরজ নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের পর আল্লাহর কাছে দোয়া ও জিকির করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ (সা.) নিজে প্রত্যেক ফরজ নামাজের পর বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পরের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ দুটি সময় দিন ও রাতের সংযোগ স্থাপন করে। হাদিস শরিফে এই দুই ওয়াক্তের পর পঠিতব্য অনেক দোয়া ও আমলের কথা বর্ণিত হয়েছে যা আমাদের দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কল্যাণ বয়ে আনতে পারে। এখানে এমন ১০টি পরীক্ষিত ও ফজিলতপূর্ণ আমল উচ্চারণ, অর্থ ও হাদিসের রেফারেন্সসহ উল্লেখ করা হলো। ফজর ও মাগরিবের পরের ১০টি আমল ১. জাহান্নাম থেকে মুক্তির দোয়া করণীয়: ফজর ও মাগরিবের নামাজের পর কারও সাথে কথা বলার আগে ৭ বার পাঠ করা। আরবি: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান্ নার। অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ফজিলত: হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারও সাথে কথা না বলে এই দোয়াটি সাতবার পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। (আবু দ...


Comments
Post a Comment