Skip to main content

Posts

Showing posts with the label hot

পাহাড়ের মাথায় বরফ জমে কেন ?

পাহাড়ের মাথায় বরফ জমে কেন? কারণটা খুব সোজা। অনেক উঁচুতে বাতাস এত ঠান্ডা যে বাতাসের জলীয়বাষ্প জমে বরফ না হয়ে পারে না। কিন্তু আমরা জানি, মাটি থেকে গরম বাতাস উঁচুতে উঠে যায়। তাহলে তো ওপরের আবহাওয়া গরম থাকার কথা। তা হয় না কেন? এর কারণ বোঝার জন্য প্রথমে আমরা দেখব তাপ আসে কোথা থেকে। তাপ আসে সূর্য থেকে। সূর্যরশ্মি যখন বাতাসের মধ্য দিয়ে পৃথিবীতে আসে, তখন কিন্তু বাতাস গরম হয় না। মাটি, নদী, সমুদ্র, গাছপালা, ঘরবাড়িতে সূর্যের আলো পড়লে ওগুলো তপ্ত হয়ে ওঠে। এই তাপ পরিবহন, পরিচলন ও বিকিরণের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের বাতাস সবচেয়ে বেশি গরম হয়ে ওঠে, ওপরের দিকের বাতাস কম গরম হয়। যেমন, চুলার আগুনের তাপ চুলার সবচেয়ে কাছে বেশি অনুভূত হয়, যত দূরে যাওয়া যায়, তাপ তত কম। সে জন্যই উঁচু পাহাড়ের চূড়ায় তাপ কম। অন্যদিকে ভূপৃষ্ঠ-সংলগ্ন যে গরম বাতাস ওপরের দিকে উঠে যায়, তা কিন্তু উঠতে উঠতেই ঠান্ডা হয়ে যায়। কারণ, ওপরের দিকে বায়ুমণ্ডলের চাপ কম। কম চাপে বাতাসের আয়তন প্রসারিত হয়, আর এই প্রসারণের সময় বাতাস ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার মাত্রা এতই বেশি যে মাত্র ১০ হাজার ফুট (তিন হাজার মিটার) ওপরে সব ...

কোক এবং স্প্রাইটের রং আলাদা কেন?

কোক এবং স্প্রাইটের রং আলাদা কেন? এর মূল কারন হচ্ছে ক্যারামেল। যদি কোকাকোলার বোতলের গায়ের ইনগ্রেডিয়েন্ডস বা উপাদানসমূহ পড়ে দেখা হয়, সেখানে লেখা থাকে :             ১. কার্বনেটেড পানি, ২. অধিক ফুক্ট্রোজ চিনিযুক্ত কর্ন সিরাপ, ৩. ক্যারামেল রং, ৪. প্রাকৃতিক ফ্লেভার, ৫. ক্যাফেইন ইত্যাদি। এছাড়া কোকাকোলায় লেখা এসব সাধারণ উপাদানের সঙ্গে তারা আরো কিছু গোপন ফর্মুলা মেশায়, যা তারা কখনো প্রকাশ করবে না। তবে সাধারণ চিন্তা ভাবনা থেকে ধরে নেয়া যায় যে, এ কালচে বাদামি রং এসেছে বাদামি রঙের ক্যারামেল মেশানোর ফলে। স্প্রাইটের বোতলের উপাদান পড়ে দেখলে দেখবে সেখানে ক্যারামেল মেশোনো হয়নি। এজন্য স্প্রাইটের রং স্বচ্ছ হয়। আরোও জানুন এবং জ্ঞানের পরিধি বাড়ান    স্কচটেপ ও আঠা লেগে থাকে কেন?

বৃষ্টি বা ঝড়ের সময় বা পরে আমরা কিসের গন্ধ পাই ?

বৃষ্টি বা ঝড়ের সময় বা পরে আমরা কিসের গন্ধ পাই ? ওজোন, ট্রিপল অক্সিজেন অণু যা অতিবেগুনী রশ্মির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বায়ু মণ্ডলের স্তর  স্ট্র্যাটোস্ফিয়ারে  কম্বল হিসাবে কাজ করে।  বৃষ্টি বা ঝড়ের সময় বজ্রপাত হয়। আর ব্জ্রপাতের ফলেই সৃষ্টি  হয় ওজন গ্যাস। যা ওজন স্তরে জমা হয়। যখন বজ্রপাত হয়, বজ্রপাতটি বায়ুমণ্ডলে অক্সিজেনের অণুগুলিকে ভাঙে যা ওজোন রূপান্তরিত হয়। ওজোনের গন্ধ খুব তীক্ষ্ণ, প্রায়শই ক্লোরিনের মত। এই কারণেই আমরা ঝড়ের বা বৃষ্টির  পরে সেই "পরিষ্কার" গন্ধ পাই। আরও জানুন পানি বোতলে ভরে ফ্রিজে রাখলে তা ফেটে যাবার মত অবস্থা হয় কেন ?

পানি বোতলে ভরে ফ্রিজে রাখলে তা ফেটে যাবার মত অবস্থা হয় কেন ?

পানি বোতলে ভরে ফ্রিজে রাখলে তা ফেটে যাবার মত অবস্থা হয় কেন ? সাধারণত, যখন কোনও জিনিস ঠান্ডা করা হয় তখন এটি সঙ্কুচিত হয়। অর্থাৎ, তরল থেকে কঠিন করলে  তার আয়তন সঙ্কচিত হয়।  এটি হল পরমাণুর ধর্ম । কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো কাছাকাছি এসে জড়ো হয় ফলে আয়তন কমে যায় এবং তরল বা গ্যাসীয় অবস্থায় অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায় বলে আয়তন ও বেড়ে যায়।   পানি এখানে ব্যতিক্রম। । পানির অণুগুলো তরল অবস্থায়,  বেশি ঘনত্ব ও  আয়তন কম থাকে। আর কঠিন অবস্থায় কম ঘনত্ব ও আয়তন বেড়ে যায় । এটি ঘটে পানির অণুর অদ্ভুত  আকারের কারণে । আরও জানুন রসায়নের ২০ টি মজাদার তথ্য