Skip to main content

Posts

Showing posts with the label subject review

Subject Review: Applied Chemistry And Chemical Engineering

Subject Review: Applied Chemistry And Chemical Engineering বিজ্ঞানের আধুনিকতম বিষয়গুলোর মধ্যে একটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ক্ষেত্রটি প্রতি মুহূর্তেই আরও বিকশিত হচ্ছে আর যুক্ত হচ্ছে নতুন নতুন গবেষণা আর কাজের ক্ষেত্র। কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ মূলত কি? অনেকের ই একটি ভ্রান্ত ধারনা আছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কেমিস্ট্রি মোটামুটি একই ক্যাটাগরির। একজন কেমিস্ট এর মূল কাজ হল ল্যাবে। অন্যদিকে আমাদের কাজ হল প্রধানত ইন্ডাস্ট্রি গুলোতে। একজন রসায়নবিদ যেই প্রক্রিয়া ল্যাবের বিকারে ঘটান একজন ইঞ্জিনিয়ার সেই কাজকেই শিল্পক্ষেত্রে নিয়ন্ত্রিত উপায়ে কেমিক্যাল প্ল্যান্টে প্রয়োগ করেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত Physics, Chemistry, Life Science (biology,microb iology,biochemistry)­ এর সাথে ইঞ্জিনিয়ারিং এর সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিকভাবে সুবিধাজনক উপায়ে কাঁচামাল থেকে ব্যাবহারযোগ্য সামগ্রী তৈরির প্রক্রিয়া। অনেকের ধারণা কেমিক্যাল ইঞ্জিনিয়িয়ারদের কাজ ল্যাবে। একজন ইঞ্জিনিয়ার এবং একজন কেমিস্ট এর মধ্যে পার্থক্য টা এখানেই। কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ মূলত ইন্ডাস্ট্রিগুলোতে। প্রধান কাজগুলো হল ...

ম্যাটেরিয়াল এন্ড মেটালরজিকাল ইঞ্জিনিয়ারিং Subject Review

ম্যাটেরিয়াল এন্ড মেটালরজিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়বস্তু -বিভিন্ন মৌল ও পদার্থের ধর্ম এবং পদার্থ গুলোর ব্যবহারিক প্রয়োগ -মেটালের বিভিন্ন রকম বিক্রিয়া, পলিমারাইজেশন, ইত্যাদি -মেটাল দ্বারা তৈরি বিভিন্ন জিনিসের ধর্ম এবং সেগুলো তৈরির কৌশল -খনি থেকে মেটাল উত্তোলন, পরিশোধন এবং ব্যবহারের কৌশল ডিমান্ড দেশে এ বিষয়ের চাহিদা মোটামুটি। তবে বিদেশে এ বিষয়ের চাহিদা অত্যন্ত বেশি। বিশেষত যেসব দেশ খনি সমৃদ্ধ, সেসব দেশে মাইনিং ইঞ্জিনিয়ারিং’ নামে এ বিষয়েরই একটি প্যারালাল (সমান্তরাল) বিষয়ের চাহিদা অত্যন্ত ব্যাপক। ভবিষ্যৎ ভবিষ্যতে দেশে এ বিষয়ের চাহিদা কিছুটা বৃদ্ধি পাবে। এডমিশন (ক) দেশে: BUET (খ) বিদেশে: অধিকাংশ খ্যাতনামা এবং মাঝারি মানের বিশ্ববিদ্যালয়ে - COLLECTED

Subject Review -পপুলেশন সায়েন্স

Subject Review -পপুলেশন সায়েন্স বিষয়বস্তু আদমশুমারি, মানব সম্পদের যথাযথ ব্যবহার, মানব সম্পদ নিয়ন্ত্রণ এবং এ সংক্রান্ত পরিসংখ্যান গত বিষয়সমূহ। চাহিদা যেকোন দেশের অগ্রযাত্রা নির্ভর করে সে দেশের মোট মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর। তাই, এ বিষয়টি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের মত উন্নায়নশীল দেশে তাই এই বিষয়টির চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বিভিন্ন মানব সম্পদ গবেষণাধর্মী বিদেশি সংস্থাতে ও এর ব্যাপক চাহিদা আছে। কোথায় পড়বেন দেশে: রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিদেশে: বিভিন্ন নামকরা ও মাঝারি মানের বিশ্ববিদ্যালয় সমূহে সামাজিক বিজ্ঞান অথবা মানব বিজ্ঞান অনুষদের বা স্কুলের অন্তর্গত বিষয় হিসেবে পড়ানো হয়। ভর্তির নিয়ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভর্তির জন্য গণিত এবং ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষা দিতে হয়। স্কলারশীপ দেশে: বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডিপার্টমেন্টাল স্কলারশীপ। বিদেশে: বিশ্ববিদ্যালয়, বিভিন্ন Human Rights সংস্থা, NGO প্রভৃতি কর্তৃক প্রদত্ত স্কলারশীপ। উচ্চশিক্ষা দেশে: রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ আছে। বিদেশে: বিভিন্ন খ্...

Subject Review -CSE

Subject Review -CSE . . আমাদের দেশের যে পরিস্থিতি তাতে বেশির ভাগ ছেলেমেয়েই আন্ডারগ্র্যাজুয়েট করার পরই ভালো চাকরির প্রত্যাশা করেন। সাথে সাথে অভিভাবকরাও প্রত্যাশা করে যে তার সন্তান একটা ভালো বেতনের চাকরি করবে। আমার মতে ভালো বেতনের চাকরি বাংলাদেশে হয়তো প্রাসঙ্গিক, তবে আপনি যে কম্পিউটার সায়েন্সে পরবেন তার একমাত্র কারণ যেন শুধুমাত্র ভালো বেতনের আশা করা না হয়। যদি এমনি ভেবে থাকেন তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আপনাকে পস্তাতে হতে পারে। আমার মতে, কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়া খুবই চিত্তাকর্ষক ও আনন্দময়। আর ভালোমতো লেখাপড়া করলে আপনার চাকরি খুঁজতে হবে না, চাকরিই বরং আপনাকে খুঁজবে। যা হোক, চলুন দেখে নেয়া যাক কম্পিউটার সায়েন্সে আপনি পড়ে কী পেতে পারেন। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির, তাই নিজেকে অন্যের কাছে তুলে ধরা বা যেকোনো নতুন সুযোগকে কাজে লাগাতে তথ্যপ্রযুক্তির ছেলেমেয়েরাই এগিয়ে থাকে। নিজেকে তুলে ধরতে তথ্যপ্রযুক্তির ব্যবহারেও তারা অনেক বেশি পারদর্শী হয়। যেকোনো ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটিং দক্ষতা ব্যবহার করতে পারেন। আপনি আপনি যদি কম্পিউটার বিজ্ঞানে অধ্যয়নরত থাকেন তবে এট...

URP (Urban and Regional Planning) Subject Review:

URP (Urban and Regional Planning) হয়তো এখনো বাংলাদেশের মানুষের কাছে ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, সিভিল,কিংবা মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর মতো খুব বেশি পরিচিতি পায় নি । আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ পেয়েছি যারা কিছু না জেনেই দাঁত মুখ খিঁচিয়ে, ভুরু নাচিয়ে,বিশাল ধরণের একটা প্রশ্নবোধক তৈরি করে তাকায়...... “এইডা আবার কী !”আসুন একটু দেখে নেই URP সাবজেক্টটি কি,এখানে আসলে কি পড়ানো হয় আর কেনই বা সাবজেক্টটি পড়ানো হয় ।। URP - Urban and Regional Planning, বাংলায় নগর ও অঞ্চল পরিকল্পনা । নাম থেকেই বুঝা যাচ্ছে যে কোন নগরের সামগ্রিক পরিকল্পনা করাই এই সাবজেক্টের কাজ । সাধারণত যেকোনো স্থাপনার নকশা করে স্থপতিরা, আরসেটি নির্মাণের বিভিন্ন দিক তদারক করা পুরকৌশলের কাজ । কিন্তু সামগ্রিকভাবে একটি নগরের ডিজাইন করা থেকে শুরু করে একটি পরিকল্পিত নগর গড়ে তুলার জন্যে ঐসব স্থাপনার ভুমিকা কতটুকু বা ঐসব স্থাপনার আদৌ কোন প্রয়োজন আছে কিনা বা উন্নয়নের ক্ষেত্রে একটি নগরের এবং নাগরিকদের কি কি দরকার, সেখানে বসবাসরত জীববৈচিত্র্য এর কোন ক্ষতি হবে কিনা সেটা দেখাশুনা করাই হল নগর ও অঞ্চল পরিকল্পনাবিদদের কাজ । এ...

Subject Review : Building Engineering & Construction Management (BECM)

Subject Review : Building Engineering & Construction Management (BECM) কারো পছন্দ সিভিল ইঞ্জিনিয়ারিং ,আবার কারো পছন্দ আর্কিটেকচার । কিন্তু এমনকোন সাবজেক্ট যদি হতো যেটায় দুটোরই স্বাদ পাওয়া যায়। ঠিক সেই সাবজেক্টটিই BECM. BECM কি? Building Engineering & Construction Management (BECM) সাবজেক্টটি Civil Engineering, Architecture & Management এরমেলবন্ধন। নামের সাথে মিল রেখেই একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার এর কাজ বিল্ডিং সম্পর্কিত। বিল্ডিংয়ের সমস্ত কাজ অর্থাৎ ডিজাইন থেকে শুরু করে কন্সট্রাকশন , পুরো কাজ নিয়ন্ত্রণ – যত কাজ আছে সব। অর্থাৎ একজন Building Engineer একটি বিল্ডিং প্রজেক্টের সম্পূর্ণ কাজের পুরোধা। Purposes of BECM: জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু জমির পরিমাণ চলছে। সেই সাথে নগরায়নের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তাই সবাই আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন এবং পরিবেশ বান্ধব বহুতল ভবন চাইছে। এ থেকেই BECM এর কনসেপ্টের শুরু। BECM ইঞ্জিনিয়ারই দিতে পারে সম্পূর্ণ বিল্ডিং সলিউশন তথা প্ল্যানিং, ডিজাইন, কন্সট্রাকশন, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাশাপাশি চারিপাশের পরিবেশের ক্ষতি ...

টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স Subject Review:

টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স এটি বুটেক্স এর একটি অন্যতম প্রধান সাবজেক্ট। টেক্সটাইল এর মাদার সাবজেক্ট গুলোর একটি হলো এটি। ।টেক্সটাইল হলো একটা উৎপাদন মুখী শিক্ষা ব্যাবস্থা।এখানে মেশিন সম্পর্কে যার নলেজ যত বেশি থাকবে তার পাওয়ার তত বেশি হবে। টেক্সটাইল মিলগুলো তে এর রয়েছে ব্যাপক চাহিদা। আমাদের দেশে প্রচুর বিদেশি ইঞ্জিনিয়ার রয়েছে, কারণ মেশিন সম্পর্কে আমাদের নলেজ কম,তাই আমাদের আয়ের একটা উল্লেখযোগ্য অংশ বিদেশে চলে যাচ্ছে। কেন আমরা এই সাবজেক্ট বাছাই করব? বিদেশিরা ইঞ্জিনিয়ার বলতে বুঝে সে টেক্সটাইল এর সব কিছু জানবে,তোমার কোন একটা সাবজেক্টে জানলেই হবে না। তাদের সাথে পাল্লা দিতে হলে এই ডিপার্টমেন্টের কোন বিকল্প নাই। এই সাবজেক্টেই যন্ত্র প্রকৌশলের, পাশাপাশি, মেশিন পার্টস, মেশিন টুলস,ও মেশিন বডির যাবতীয় ডিজাইন, এবং টেক্সটাইলের যাবতীয় বিষয় গুলো রয়েছে। যদি তুৃমি যা পড়ছ, তা চোখের সমানে থেকে সরাসরি দেখতে চাও, যদি মেশিনের রোলারএর ঘুর্ণন এ তোমার অনুসন্ধি চোখে কৌতুহল জাগায়,যদি তোমার মনে নতুনত্বের আবির্ভাব ঘটে, যদি তোমার মনে বৈচিত্রের আনন্দ থাকে, একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চা...

Civil & Environmental Engineering Subject Review:

 Civil & Environmental Engineering- পুর ও পরিবেশ কৌশল ♦  পরিচিতি: পৃথিবীর প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং বলতে গেলে যে বিষয়টি মানুষের মাথায় খেলা করে তা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল।সিভিল ইঞ্জিনিয়ারিং সভ্যতার শুরু থেকেই বিস্তার লাভ করে আসছে। সঙ্গত কারনেই সারা পৃথিবীর প্রকৌশল বিদ্যায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই শাখাটি। স্বপ্ন যাদের দেশ গড়ার তাদের জন্যই পুরকৌশল। . ♦  চাহিদা : চাহিদারকথা বলতে গেলে বলতে হয় কিছু কিছু বিষয়ের চাহিদা সেই প্রাচীন কালেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পুরকৌশল তেমনি একটি বিষয়। বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের.ছোঁয়া লাগেনি। অন্যতম প্রাচীন, বৃহত্তম এবং সকল প্রকৌশল জ্ঞানের সমন্বয় এই সিভিল ইঞ্জিনিয়ারিং। . ♦  যা পড়ানো হয়: পুরকৌশল একটা ব্যাপক বিষয়। তবে interest আর পরিশ্রম থাকলে সহজেই ভালকরা সম্ভব। এইখানে প্রধানত যেই বিষয় টা পড়ানো হয় তা হল mechanics, এছাড়া ড্রয়িং, designing এর উপর ও ভাল দখল থাকা চাই। সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রধান শাখা চারটি- I. Structural Engineering II. Transportation Eng...

গণযোগাযোগ ও সাংবাদিকতা। Subject Review:

গণযোগাযোগ ও সাংবাদিকতা। পাঠ্য বিষয়বস্তুঃ এ বিভাগে সাংবাদিকতার বিভিন্ন অংশ ছাড়াও তথ্য প্রযু্ক্তি, অর্থনীতি, পরিসংখ্যান ইত্যাদি বিষয় পড়ানো হয়ে থাকে। চাহিদা বর্তমানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া যেভাবে বেড়ে চলেছে, সেই সাথে এই বিষয়ের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মিডিয়া একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। যে কারণে ছাত্র-ছাত্রীদের মাঝে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। . কোথায় পড়ানো হয়ঃ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টির ব্যাপক চাহিদা থাকলেও এটি ঢাবি, চবি, রাবি সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এছাড়াও কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও এই বিষয়টি পড়ানো হচ্ছে। . কর্মসংস্থানের সুবিধাঃ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সবচেয়ে বড় সুবিধা হলো এই বিভাগের শিক্ষার্থীরা ছাত্র জীবনেই চাকুরি পেয়ে যায় এবং বিশাল অভিজ্ঞতা অর্জন করে। এই অভিজ্ঞতা পরবর্তি চাকুরি জীবনে কাজে লাগায়। এই বিভাগের শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার হওয়া ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক হিসেবে এবং বিভিন্ন প্রাইভেট ফার্ম ও এনজিও গুলোতে চাকুরি লাভ করে থাকে

Apparel Manufacturing Engineering Subject Review:

Textile Engineering, রয়েছে Mechanical Engineering এর সাথে নিবিড় সম্পর্ক, এদেশে প্রচলিত একটি অন্যতম আলোচনা টেক্সটাইল। বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশে রপ্তানি আয়ের সিংহভাগি টেক্সটাইল থেকে আসে। বিশেষায়িত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশে টেক্সটাইলের দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে BUTEX এর অবদান শীর্ষে। দক্ষিণ এশিয়ার একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমানে ৯টি বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। তার মধ্যে Apparel Engineering অন্যতম। Apparel Engineering এর সংজ্ঞাঃ Industrial Engineering হল সেই প্রকৌশল বিদ্যা যা মানুষের সাথে জড়িত সকল ফ্যাক্টর, উৎপাদন নিয়ে আলোচনা করা হয় এবং তা সরবরাহ ও বিতরণে ভূমিকা পালন করে থাকে, এই industrial Engineering ই হল Apparel Engineering এর নতুন ধারণা। Apparel Engineers দের কাজঃ Apparel Engineers রা অ্যাপারেলের পণ্যসমুহ বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ, উন্নয়ন এবং বাস্তবায়ন করে যা শিল্প বা Industry এর কোয়ালিটি, কর্মদক্ষতা এবং উৎপাদন বৃদ্ধি করে। ইঞ্জিনিয়াররা পোশাক/উপাদানসমুহ বিভিন্ন পরিকল্পনা এবং পরিচালনার মাধ্যমে মানোন্নয়ন ঘটান এবং...