এন্টিম্যাটার কী?
কোনো পরমাণুর ভিতর ইলেক্ট্রন, প্রোটন যদি তাদের বিপরীত আধান ধারণ করে তাহলে তাদের এন্টি পার্টিকেল বলে। এরকম এন্টি পার্টিকেল দিয়ে তৈরি পদার্থের নাম এন্টিম্যাটার। সাধারণ অবস্থায় ইলেক্ট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ হলেও এন্টিম্যাটারে এদের চার্জ হবে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ। অর্থাৎ পুরোপুরি বিপরীত।
এন্টিহাইড্রোজেন পরমাণুটি যদি সাধারণ হাইড্রোজেন পরমাণুর সংস্পর্শে আসে তাহলে দুটিই ধ্বংস হয়ে যাবে। এই এন্টিম্যাটারকে বাংলাতে বলা হয় প্রতিপদার্থ। সাধারণ পদার্থ আর প্রতিপদার্থ পরস্পরের কাছাকাছি আসলে ব্যাপক বিস্ফোরণ ঘটবে এবং শক্তি উৎপন্ন হবে।
আরোও জানুন এবং জ্ঞানের পরিধি বাড়ান

Comments
Post a Comment