‘না’ আমরা পারি না। আমরা যখন খুব জোরে দু’টি আঙ্গুল চাপ দিয়ে ধরি, অণু-পরমাণুর লেভেলে এরা একটা আরেকটার সংস্পর্শে আসে না। এখানে কিছুটা ফাঁকা জায়গা থেকে যায়। একারণে এটা বলা যায় চেয়ারে বসলে চেয়ারের পরমাণু আমাদের শরীরের পরমাণুকে একেবারে ছুঁয়ে ফেলতে পারে না।
অর্থাৎ আমরা সত্যিই চেয়ারের উপর ভেসে থাকি। কিন্তু চেয়ার আর আমাদের মধ্যকার শূন্যস্থান এতই ছোট যে আমরা সেটা খালি চোখে দেখতে পারি না।
এর কারণ হচ্ছে চেয়ারের পরমাণুর চারদিকে যে ইলেক্ট্রন ঘুরতে থাকে এবং আমাদের দেহের পরমাণুর চারপাশের ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে।
এজন্যই খালি স্থানের তৈরি হয়। যদিও সেই খালি জায়গা আমরা অনুভব করতে পারি না, তবে আমরা কিন্তু সেই বিকর্ষণ বলটা অনুভব করছি। বিকর্ষণ বলের জন্যই শক্ত করে পেন্সিল আঁকড়ে ধরলে আঙ্গুলে ব্যথা পাওয়া যায় যদিও আসলে আমরা সেটা ছুঁইনি।
আরও জানুন

Comments
Post a Comment